ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজাপুরের কালিয়াগঞ্জে। সোমবার সন্ধ্যায় ১৩১৪৬ ডাউন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনটি কালিয়াগঞ্জ স্টেশন ছেড়ে ২ নম্বর রেলগেট পার করার পরেই পৌর এলাকার মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে সজল মোদক (৪০) নামের ব্যবসায়ীর বাড়ি কালিয়াগঞ্জ পৌর এলাকার হাসপাতাল পাড়ায়। তার চালের দোকান ছিল মহেন্দ্রগঞ্জ বাজারে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জি আর পি পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
সুভদ্বীপ সিং নামে এলাকাবাসীর অভিযোগ এই এলাকা পৌরসভার মধ্যে থাকায় ঘনবসতী। এই এলাকা স্টেশনের মধ্যে থাকলেও রেলের পক্ষ থেকে রেল লাইনের পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা হতেই মদের আশোর বসে। নিরাপত্তা বলতে কিছুই নেই। তাদের দাবি পুলিশ প্রশাসন এদিকটা নজর দেওয়া উচিত তার সাথে রেলের পক্ষ থেকে আলোর ব্যবস্থা করুক। মদ খাবার জন্য মৃত সজল মোদক মদ খাবার জন্য এই ঘটনা হতেই পারে কিংবা অন্য কোন কারণে হতেও পারে। এটা নিছকই আত্মহত্যা নাকি দুর্ঘটনা বা কিছু রহস্য লুকিয়ে আছে কিনা ওই মৃত্যুর ঘটনায় তার তদন্তে নেমেছে পুলিশ। খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে কালিয়াগঞ্জ ব্যবসায়ী মহলে।